০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ৬৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নীলমনিগঞ্জ ও আমিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সুত্রে জানা যায়, সার, বীজ, ঔষধ ও হোটেল তদারকির সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। খাবার খোলা রাখার দায়ে মেসার্স বিসমিল্লাহ হোটেল ও মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩,০০০ টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে, অবৈধভাবে সার বিক্রয়ের কারণে মেসার্স মোস্তফা ট্রেডার্স, মেসার্স ভাই ভাই ট্রেডার্স এবং মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে পৃথকভাবে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ, নির্ধারিত মূল্যে বিক্রয়, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন সার, বীজ ও ঔষধ বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনাকারি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে৷ ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫