১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা বুলা ও যুবদল সভাপতির সাথে কলেজ ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক ১নং সদস্য ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহেদুজ্জামান বুলা এবং জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলার নিজ বাসভবনে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। পরে তারা যুবদল সভাপতি শরীফুজ্জামান সিজারের অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে নবগঠিত কমিটির নেতারা দুই নেতার কাছে দিকনির্দেশনা চান এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির হোসেন মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন চঞ্চল এবং দপ্তর সম্পাদক ইমন ইশান।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রকিবুল হাসানকে সভাপতি এবং আকরামুল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যবিশিষ্ট চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা বুলা ও যুবদল সভাপতির সাথে কলেজ ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৪:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫