০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নারী যাত্রী নিহত; আ হ ত ৬

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৩ Views

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকে ত্থাকা আহরণ নেছা (৫০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের ছেলে আসিফসহ (২২) আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহরণ নেছা ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাথিলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী আহরণ নেছা নিহত হন। আহত হন অনন্ত ছয়জন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহতের ছেলে আসিফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত অপর পাঁচজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

ধ র্ষ ণ চেষ্টার মিথ্যা অভিযোগে মামলা করে ফেঁ সে গেলেন নারী, অত:পর…

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নারী যাত্রী নিহত; আ হ ত ৬

প্রকাশের সময় : ০৮:২২:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬