০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নিখোঁজের পরদিন বিলের পানিতে মিলল যুবকের লা শ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় বিলের পানিতে মুজাম্মেল হক (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ রোববার (০৯ নভেম্ভর সকালে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাইদঘাট গ্রামের ফতুরগাড়ী মাঠের একটি বিলের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মুজাম্মেল হক সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

পরিবারের সদস্যরা রেডিও চুয়াডাঙ্গাকে জানান, মাঝেমধ্যে সে বাড়ি থেকে বেরিয়ে যেত এবং অনেক সময় খুজে পাওয়া যেত না। শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। রোববার সকালে স্থানীয়রা বিলের পানিতে তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় নিখোঁজের পরদিন বিলের পানিতে মিলল যুবকের লা শ

প্রকাশের সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫