০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অতিরিক্ত মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সহযোগীতায় ছিলেন, জেলা টাস্কফোর্স, ছাত্র প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান সুত্রে জানা যায়, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দামুড়হুদার বিভিন্ন এলাকায় তদারকি করেন। এ সময় ব্রিজ মোড় এলাকায় এসএস অটো মোবাইল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক সেলিম উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ব্রিজ মোড় এলাকার আনোয়ার অটো মোবাইল সার-কীটনাশক-তেলের দোকানে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান না করায় প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি পরিচালক সজল আহম্মেদ বলেন, অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং লিফলেট বিরতণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৪:৫৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪