০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে ৫ জন আহত, দুজনের অবস্থা আশংকাজনক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলারহাতিকাটা এলাকায় ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা–মেহেরপুর সড়কের হাতিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—চুয়াডাঙ্গা সদরের সুমিরদিয়া কলোনীপাড়ার জসিম উদ্দিনের ছেলে জুয়েল (১৬) ও সহিদুল আলীর ছেলে সাব্বির (১৪), মেহেরপুরের পিরোজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে বায়জিদ (২১), বাড়াদী গ্রামের জিন্নাত আলীর ছেলে নাইম (১৪) এবং আরও একজন।

স্থানীয় সূত্র জানায়, তিন দিক থেকে আসা তিনটি মোটরসাইকেল হঠাৎই একই স্থানে মুখোমুখি সংঘর্ষে পড়ে। মুহূর্তেই পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় আহত বিপুল জানান, আমরা তিনজন মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় আসছিলাম। হাতিকাটা এলাকায় পৌঁছালে সংযোগ সড়ক থেকে একটি মোটরসাইকেল হঠাৎ সামনে চলে আসে। ধাক্কা খাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ বলেন, রাত ৯টার দিকে পাঁচজনকে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে জুয়েল ও বায়জিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। সাব্বির ও নাইমকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। একজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে ৫ জন আহত, দুজনের অবস্থা আশংকাজনক

প্রকাশের সময় : ০৬:১৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫