১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা : ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০ টার দিকে পাম্প প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরীর নেতৃত্বে এ দণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহী গ্রামেত জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০), একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। এবং অর্থদণ্ডপ্রাপ্ত নাঈম হোসেন (২৯) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেল নেওয়ার সময় কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে অর্থাৎ মারামারি করে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে মো. আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে (২০) পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. নাঈমকে এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরীর বলেন, তেল নেয়ার সময় মারামারির ঘটনা ঘটে। আমরা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সত্যতা পাই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনসাধারণের ভোগান্তি ও বিশৃঙ্খলা এড়াতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় তেল পাম্পে বিশৃঙ্খলা : ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের সময় : ০১:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬