০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় তরুণীকে কুপিয়ে হত্যার পর রেললাইনে ফেলে গেল দুর্বত্তরা

Ada. Munna Telecom1

আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইনের উপর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা৷

নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী। এবং একই উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের একমাত্র মেয়ে। শিলা খাতুনের ১৪ মাসের শিশু সন্তান রয়েছে। এ ঘটনার পরই স্বামী রাসেল পলাতক রয়েছেন।

আরও পড়ুন

শিখাতুনের বড় ভাই রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে কলহের চলছিল। বোনের স্বামী রাসেল আমাকে বলেছিল ডিভোর্স দিতে কাবিননামার টাকা পরিশোধ করতে হবে এ কারণে এখনি ডিভোর্স দেবে না। অপরদিকে বোন শিলা আমাদের জানিয়েছিল, শ্বশুর বাড়িতে স্বামীসহ তার পরিবারের লোকজন নিয়মিত নির্যাতন করতো। তাই আমরা যেন নিজেরাই ডিভোর্স দিয়ে দিই। যেন রাসেলের টাকা না লাগে।

তিনি আরও বলেন, সোমবার মধ্যরাত ৪টার দিকে আমাকে রাসেল কল করে বলে তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। কোথাও চলে গেছে। সকালে বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে রেললাইনের উপর ভিড় দেখতে পাই। সেখানে গিয়ে দেখি আমার বোনের মরদেহ রেললাইনে পড়ে আছে। শরীরে ধারাল অস্ত্রের জখম রয়েছে। আমার বোনকে হত্যা করে রেললাইনে ফেলে রেখে তার শ্বশুর বাড়ির লোকজন। আমরা দৃষ্টান্তমূলত শাস্তির চাই।

নিহত শিলা খাতুনের মা আফিরন নেছা কাঁদতে কাঁদতে রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, লাশের বদলে লাশ চাই। আমার মেয়ে জামায় আমার মেয়েকে হত্যা করে রেললাইনে ফেলে রেখেছে।

তিনি নিহতের পরিবারের বিরাত দিয়ে মুন্সিগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিহতের ভাই জানিয়েছেন, রাতে শ্বশুর বাড়িতে কোন বিষয়ে গণ্ডগোল হয় শিলা খাতুনের সঙ্গে। রাত ৪ টার পর থেকে শিলা খাতুনকে পাওয়া যাচ্ছিল না। সকালে রেললাইনের উপর মরদেহ দেখতে পাই স্থানীয়রা। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করবে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় তরুণীকে কুপিয়ে হত্যার পর রেললাইনে ফেলে গেল দুর্বত্তরা

প্রকাশের সময় : ০৮:৫৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪