০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চুরি মামলার সুজন কাজি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রাম থেকে ট্রাক্টর চুরি মামলার আসামি সুজন কাজিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুজন কাজি সিন্দুরিয়া গ্রামের তমসেল কাজির ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা।

সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই শরীয়তুল্লাহ ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার সকালে সিন্দুরিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সুজন কাজিকে গ্রেপ্তার করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগে চুয়াডাঙ্গার নয়মাইল এলাকায় অবস্থিত একটি জনতা ইটভাটা থেকে একটি ট্রাক্টর চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার নিয়মিত আসামি হিসেবে সুজন কাজিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই শরীয়তুল্লাহ ভূঁইয়া জানিয়েছেন, গ্রেপ্তারের পর সুজন কাজিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চুরি মামলার সুজন কাজি গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬