১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টি–টেন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জে আর স্পোর্টিং ক্লাব

  • সজিব উদ্দিন
  • প্রকাশের সময় : ০৩:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৭৮ Views
Ada. Munna Telecom1

সুস্থ বিনোদন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়া যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী অরাজনৈতিক ও অলাভজনক টি–টেন ক্রিকেট টুর্নামেন্ট।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় বেলগাছি নবদিগন্ত ফুটবল মাঠে রঙিন আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং বিকেল ৪টায় ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হয়।

এবারের প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ নেয়। ৯০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৬ জন সিনিয়র খেলোয়াড়কে অধিনায়ক করা হয়, বাকি খেলোয়াড়দের লটারির মাধ্যমে সমানভাবে বিতরণ করা হয়। সকাল থেকেই মাঠজুড়ে শুরু হয় উত্তেজনাপূর্ণ খেলা, একের পর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে টুর্নামেন্ট।

ফাইনালে মুখোমুখি হয় জে আর স্পোর্টিং ক্লাব ও রাজু একাদশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জে আর স্পোর্টিং ক্লাব এবং নির্ধারিত ১০ ওভারে তুলে ৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ হয় রাজু একাদশ। ফলে শিরোপা জেতে জে আর স্পোর্টিং ক্লাব।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জে আর স্পোর্টিং ক্লাবের মিলন, আর পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য সিরিজ পান দলের খেলোয়াড় সোহাগ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য এম এইচ মোস্তফা বলেন, খেলাধুলা তরুণদের মন–মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।

টুর্নামেন্টের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার ছিলেন আকিমুদ্দিন ও শামিমুল হক বাবু।

নূরনগর কলোনীপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দিনব্যাপী খেলাটি উপভোগ করেন স্থানীয় দর্শনার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় টি–টেন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জে আর স্পোর্টিং ক্লাব

প্রকাশের সময় : ০৩:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫