০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টিউবওয়েল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক, যুবককে ২ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় একটি টিউবওয়েল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন মো. শাহীন শরিফ নামের এক ব্যক্তি। পরে পুলিশ তাকে আটক করে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করলে আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শুক্রবার (১৭ জুলাই) দর্শনা থানাধীন পুরাতন বাজারসংলগ্ন ঘুঘুডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদের বাড়ি থেকে একটি টিউবওয়েল চুরির সময় স্থানীয় লোকজন একজনকে হাতেনাতে আটক করে রেখেছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। আটক ব্যক্তি হলেন ঘুঘুডাঙ্গা গ্রামের মো. শাহীন শরিফ (৩০)।

পরবর্তীতে তাকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ হাজির করা হলে আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

‘সংবিধান সংশোধনের মাধ্যমে গণরায় ও সংস্কারের সঙ্গে তামাশা করা হয়েছে’

চুয়াডাঙ্গায় টিউবওয়েল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক, যুবককে ২ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৭:১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬