০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জামায়াত নেতা আনোয়ারুল হক মালিকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, টাকা চাওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমীর ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর দলীয় চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হক মালিকের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। হ্যাকের পর ওই নম্বর ব্যবহার করে তাঁর পরিচিতজনদের কাছে টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে আনোয়ারুল হক মালিক জানান, তাঁর ব্যবহৃত ০১৭১১-৯৬০৮৫৪ নম্বরটি হ্যাক করে একটি প্রতারক চক্র পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করছে।

এ ঘটনায় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ওই নম্বর থেকে কেউ টাকা চাইলে কোনোভাবেই টাকা দেওয়া যাবে না। একই সঙ্গে বিষয়টি প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা কামনা করেন তিনি।

আনোয়ারুল হক মালিক আরও জানান, হোয়াটসঅ্যাপ নম্বরটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতারক চক্রের মাধ্যমে কেউ যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’, ভেতরে মিললো ক ন ড মে র কারখানা

চুয়াডাঙ্গায় জামায়াত নেতা আনোয়ারুল হক মালিকের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, টাকা চাওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ১১:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬