০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জন্মদিনের আগের রাতে শ্বাসনালীতে ট্যাবলেট আটকে শিশুর মৃ ত্যু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে জন্মদিনের আগের রাতে শ্বাসনালীতে ওষুধ আটকে রোকসানা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে

আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে জানাযার নামায শেষে ধান্যঘরা গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু রোকসানা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের ভ্যানচালক টুটুলের ছোট মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন ‘রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে শিশু রোকসানা জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় ফার্মেসী থেকে জ্বরের জন্য সিরাপের নেয়ার পরামর্শ দিলেও তার পরিবারের সদস্যরা ট্যাবলেট ক্রয় করে। রাতে ট্যাবলেট খাওয়ানোর সময় শ্বাসনালীকে আটকে যায়। পরবর্তীতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে, পরিবারের সদস্যরা জানায়, আজ বুধবার ২৭ আগস্ট শিশু রোকসানা ষষ্ঠতম জন্মবার্ষিকী ছিল। ভাগ্যের নির্মম পরিহাস যে আগের রাতেই শিশুটির মৃত্যু হলো। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় হাতে মেহেদি দিয়েছিল রোকসানা। রাতেই তার মৃত্যু হলো। মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় জন্মদিনের আগের রাতে শ্বাসনালীতে ট্যাবলেট আটকে শিশুর মৃ ত্যু

প্রকাশের সময় : ০২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫