০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রিকসা-ভ্যানের সংঘর্ষে নারী যাত্রী নিহত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় রিকসার সঙ্গে সংঘর্ষে চলন্ত পাখিভ্যান থেকে পড়ে কুলসুম বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সামনে এ দূর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কুলসুম বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ার বাজারপাড়ার সজিদের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আল বেলাল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, সকালে কুলসুম বেগম ভ্যানযোগে যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে আসা রিকসার সঙ্গে সংঘর্ষ হয়। এতে কুলসুম বেগম ভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে যান। এতে তিনি মাথায় গুরতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ভ্যান থেকে ছিটকে পড়ে এক নারী মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় রিকসা-ভ্যানের সংঘর্ষে নারী যাত্রী নিহত

প্রকাশের সময় : ১২:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪