চুয়াডাঙ্গা শহরে চেকপোস্ট বসিয়ে বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি চালকদের ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে শহরের বড়বাজার ও কলেজরোডে সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সেলিম রেজার নেতৃত্বে ট্রাফিক পুলিশের সমন্বয়ে শহরে অবৈধ মোটরযানবিরোধী চেকপোস্ট এবং অভিযান চালানো হয়। এ সময় গাড়ির বৈধ কাগজপত্র না থাকা এবং মোটরসাইকেল আরোহন করার সময় হেলমেট পরিধান না করায় অপরাধে ৩০টি মামলা দায়ের করা হয়। এবং চালকদের ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















