১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৪০ Views

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার খয়েরহুদার দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৪৫) জীবননগর উপজেলার খয়েরহুদা গাজীপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শরিফুল ইসলাম একটি গাছের ডাল কাটার কাজ করছিলেন। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা গাছের নিচে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মিতুল হোসেন বলেন, সকালে শরিফুল ভাই গাছের ডাল কাটছিলেন। কিছুক্ষণ পর গাছের নিচে পড়ে থাকতে দেখি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলাইমান শেখ বলেন, গাছ কাটার সময় নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা মোমিন মালিতা

চুয়াডাঙ্গায় গাছের ডাল কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬