০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ক্ষতিকর রঙ মিশিয়ে শিশু খাদ্য বিক্রি : দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ। সহযোগীতায় ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল, ক্যাবের প্রতিনিধি ও বড়বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ।

অভিযান সুত্রে জানা গেছে, জেলা টাস্কফোর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করেন। অভিযানে মেসার্স হীরা স্টোর নামক প্রতিষ্ঠানকে পুর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত ও নিম্নমানের নকল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়, বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মেসার্স পিয়াস স্টোরে তদারকি করা হয়। এই প্রতিষ্ঠানটিকেও পুর্বে শিশুদের নকল পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করার পরও একই পন্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অননুমোদিত নিম্নমানের নকল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ বলেন, নকল, মেয়াদোত্তীর্ণ, রঙ মেশানোসহ অননুমোদিত বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পূর্বে এই দুই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছিল। একই অপরাধ তারা আবারো করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ক্ষতিকর রঙ মিশিয়ে শিশু খাদ্য বিক্রি : দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪