১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কৃষকের ১২০০ ড্রাগন গাছ কেটে দিলো দুর্বৃত্তরা, নিয়ে গেছে বিপুল পরিমাণ পাকা ড্রাগন

চুয়াডাঙ্গা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের ফলন্ত ড্রাগন বাগান কেটে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাগানে প্রবেশ করে এক হাজার ২০০টিরও বেশি ড্রাগন গাছ কেটে নষ্ট করে এবং বাগান থেকে বিপুল পরিমাণ পাকা ড্রাগন ফলও নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (২৫) দিবাগত রাতে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আতিয়ার রহমান চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ বাজার এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে। তার ছয় বিঘা জমির ড্রাগন বাগানটি পার্শ্ববর্তী হানুরবাড়াদি গ্রামে অবস্থিত।

ভুক্তভোগী আতিয়ার রহমান জানান, প্রায় দুই বছর আগে গড়ে তোলা তার বাগানের গাছগুলোতে বর্তমানে প্রচুর ফুল ও ফল এসেছে। আর অল্প কিছুদিনের মধ্যেই ফল বিক্রির উপযুক্ত সময় ছিল। কিন্তু এরই মধ্যে রাতের আঁধারে বাগানে হামলা চালিয়ে দীর্ঘদিনের পরিশ্রম মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, শনিবার রাত আনুমানিক পৌনে ১টার দিকে হানুরবাড়াদি গ্রামের মতিয়ার, জাফর ও জিনারুল বাগানে প্রবেশ করে পাহারাদারদের জিম্মি করে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ১২ কাঠা জমির অন্তত ১ হাজার ২০০টি ড্রাগন গাছ কেটে ফেলে। যাওয়ার সময় তারা গাছের পাকা ড্রাগন ফলও লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের শ্রম ও অর্থ বিনিয়োগে গড়ে তোলা বাগান এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ঘটনায় আতিয়ার রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র – দৈনিক মাথাভাঙ্গা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসকসহ ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

চুয়াডাঙ্গায় কৃষকের ১২০০ ড্রাগন গাছ কেটে দিলো দুর্বৃত্তরা, নিয়ে গেছে বিপুল পরিমাণ পাকা ড্রাগন

প্রকাশের সময় : ১১:৫১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬