০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের উদ্যোগে দোয়া

Ada. Munna Telecom1

সারাদেশে ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্রদল ইউনিটের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক ইখতিয়ার হক স্বপ্নীল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন, সহ-সভাপতি অহনাফ তাহমিদ আফিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সম্মান রেখে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক ঐক্য ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মাহফিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদলের উদ্যোগে দোয়া

প্রকাশের সময় : ০৪:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫