চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে জীবননগর দত্তনগর রোডে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুর সবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ মিয়া ও সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এএইচ
জীবননগর অফিস 





















