০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহত

Ada. Munna Telecom1

কুষ্টিয়ার খোকসায় কোরআন শরীফ পড়ে বাড়ি ফিরছিল চার শিশু। এ সময় মাইক্রোবাসচাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন শিশু।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২), পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।

জানা যায়, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মিম মারা যায়। আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তানজিলা ও বিথি মারা যায়। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার পরিদর্শক আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে।

One thought on “কুষ্টিয়ায় কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহত

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

কুষ্টিয়ায় কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসচাপায় ৪ শিশু নিহত

প্রকাশের সময় : ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪