১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম ; চুয়াডাঙ্গায় অভি ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

কাপড়ে ব্যবহৃত টেক্সটাইল রঙ, ইন্ডাস্ট্রিয়াল লবণসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার অভি ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) দুপুরে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম এ অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং কাপড়ে ব্যবহৃত টেক্সটাইল কালার ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক অভিকে (২৬) ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, খাদ্যপণ্য উৎপাদনে টেক্সটাইলের রঙ ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এর আগেও প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সাধন সরকার, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং পুলিশের একটি টিম অংশ নেয়।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হলেন আসলাম হোসেন অর্ক

কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম ; চুয়াডাঙ্গায় অভি ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬