১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এফএসসি ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গার এফএসসি ব্লাড ফাউন্ডেশন

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এফএসসি ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এফএসসি ব্লাড ফাউন্ডেশন চুয়াডাঙ্গা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ম্যাচে একমাত্র গোলের ব্যবধানে (১–০) লালন স্মৃতি একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে দলটি।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইভ স্টার ক্লাব ফার্মপাড়া ও ফাইভ স্টার ফুটবল একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এই ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দলগুলো হলো— দামুড়হুদা নব জোওয়ান ফুটবল একাডেমি, মভোরের শিশির ফুটবল ক্লাব, চুয়াডাঙ্গা ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব, চুয়াডাঙ্গা এফএসসি ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গা এফএসসি ব্লাড ফাউন্ডেশন ক্লাব এবং চুয়াডাঙ্গা ফার্মপাড়া লালন স্মৃতি একাদশ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করেন এফএসসি ব্লাড ফাউন্ডেশন দলের খেলোয়াড়রা। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ক্রিকেটার ও চুয়াডাঙ্গা ফার্মপাড়া ফাইভ স্টার ক্লাব এবং এফএসসি ফুটবল একাডেমির পরিচালক জুয়েল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিয়ার রহমান মিশর, বিএনপি নেতা বদর উদ্দিন বাদল, আহসানুল রহমান মিলন, মোস্তাফিজুর রহমান পিকু, আজাদ হোসেন, রাজিব, তালাত, হাসান, আলাল, কামাল এবং সাবেক আম্পায়ার আরিফ হোসেনসহ স্থানীয় ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

এফএসসি ওয়ান ডে কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গার এফএসসি ব্লাড ফাউন্ডেশন

প্রকাশের সময় : ১২:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬