০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির নেত্রী জান্নাত আরা রুমীর লাশ উদ্ধার

Ada. Munna Telecom1

রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জিগাতলা এলাকার জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোস্টেলের একটি কক্ষে জান্নাত আরা রুমীর মরদেহ দেখতে পায়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহতের বাবার নাম মো. জাকির হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

এনসিপির নেত্রী জান্নাত আরা রুমীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১২:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫