১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবিনা খাতুন আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০ নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে আলমডাঙ্গা থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা।

আটক সাবিনা খাতুন নারায়ণপুর গ্রামের মো. হাসেম আলীর মেয়ে এবং মো. সাইদুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামজামি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

শুক্রবার রাতে আলমডাঙ্গা থানাধীন নারায়ণপুর গ্রামের মো. আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনে বাঁশবাগানের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় মোছা. সাবিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার নিকট থেকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানোনেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক নারীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ৩ জনের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড, জরিমানা ১০০ টাকা

আলমডাঙ্গায় আধা কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাবিনা খাতুন আটক

প্রকাশের সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬