০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খুলনা বিভাগ জোন-২ এর তত্ত্বাবধানে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বুধবার (০৫ নভেম্বর) আলমডাঙ্গার হাজী শামছুজোহা জামি’আ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামি’আর সভাপতি আলহাজ্জ মুস্তাফিজুর রহমান (শামীম)। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, “আজকের এই প্রতিযোগিতা শুধু মেধার লড়াই নয়, বরং এটি আমাদের সমাজ ও আগামী প্রজন্মের প্রতি এক বড় অঙ্গীকার। কুরআন হচ্ছে আলোর দিশারী। যারা অল্প বয়সে কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তারা শুধু তাদের পরিবার নয়, গোটা জাতির জন্য গর্বের প্রতীক। নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে কুরআনের শিক্ষার বিকল্প নেই।”

প্রধান অতিথি আরও বলেন, “আমি বিশ্বাস করি, এই হাফেজরাই একদিন তাদের জ্ঞান ও চারিত্রিক মাধুর্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা সকলে মিলে কুরআনের এই পথচলাকে আরও সুগম করতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি শাইখুল হাদীস আল্লামা আব্দুল কাদের সাহেব (দাঃ বাঃ) কুরআন হেফজের ফজিলত এবং এর মাধ্যমে অর্জিত জ্ঞানকে জীবনে বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

প্রতিযোগিতায় আলমডাঙ্গা ও আশপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। তাদের মধ্যে পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা, দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা আলমডাঙ্গা, হারদী মরকজ আনিসুন্নোছান বিন হাফেজিয়া মাদ্রাসা, আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্ব স্ব গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতার ফলাফল

‘ক’ গ্রুপ (৫ পারা):
প্রথম মোঃ জাজিব হোসেন (দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা), দ্বিতীয় মোঃ আব্দুর রহিম (দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা), তৃতীয় মোঃ আহমাদ আব্দুল্লাহ (মাদ্রাসাতুত তাকওয়া), চতুর্থ মোঃ আল আরবী নূর (মহিউদ্দিন একাডেমি), পঞ্চম মোঃ ইয়াসিন আলী (দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা)।

‘খ’ গ্রুপ (১০ পারা):
প্রথম মোঃ আশরাফ আলী (হারদী মরহুম আনিসুজ্জামান খান হাফেজিয়া মাদ্রাসা), দ্বিতীয় মোঃ লাবিব হাসান (আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসা), তৃতীয় মোঃ হুসাইন বিন মোঃ আলী (আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসা)।

‘গ’ গ্রুপ (২০ পারা):
প্রথম মোঃ ইমন আলী (প্রাগপুর দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসা), দ্বিতীয় মোঃ হুসাইন আহমেদ (পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা), তৃতীয় মোঃ হুজাইফা বিন হারুন (আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসা)।

‘ঘ’ গ্রুপ (৩০ পারা):
প্রথম মোঃ তামজিদুল ইসলাম (পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা), দ্বিতীয় মোঃ ওমর ফারুক (হারদী মরহুম আনিসুজ্জামান খান হাফেজিয়া মাদ্রাসা), তৃতীয় মোঃ আবু সাইফ (বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসা)।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫