চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম শেখ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ৯টার দিকে উপজেলার ডম্বলপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম শেখ উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত মেছের শেখের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন প্রবীণ কর্মী ছিলেন।
সুত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯ মিনিটে মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন আব্দুর রহিম শেখ। কালিদাসপুর ইউনিয়নের ডম্বলপুর গ্রামে মধ্যে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আঘাপ্রাপ্ত আহত হন তিনি।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আব্দুর রহিম শেখকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মরহুমের মেজো মেয়ে সুলতানা বলেন, “বাবা আমাকে দেখতে আসছিলেন। কিন্তু আমরা বুঝতেই পারিনি এই যাত্রা তার জীবনের শেষ যাত্রা হবে। আমাদের সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেল।”
এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার হাউসপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, “আব্দুর রহিম শেখ ছিলেন একজন সৎ, পরহেজগার এবং সংগঠনের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান কর্মী। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















