০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫৭ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান ও নির্বাচনী সভায় এ যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

তিনি বলেন, “বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সম্পাদক, সহযোগী সংগঠনের একাধিক সাংগঠনিক সম্পাদকসহ মোট ৩৫৭ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অন্য কোন ইসলামীক দল থেকে কেউ যোগদান করেননি”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী যে নীতিনিষ্ঠ, আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনীতি করে, তা নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করছে। যোগদানকারীরা এখন এই দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন। সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আমান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন—যার লক্ষ্য ন্যায়, মানবিকতা ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন। জনগণের ভালোবাসা ও আস্থার কারণেই প্রতিনিয়ত নতুন মানুষ এই দলে যোগ দিচ্ছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

আলমডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশের সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫