০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় তরুণীকে যৌনহয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার

  • আলমডাঙ্গা অফিস
  • প্রকাশের সময় : ১১:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৬২ Views

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক তরুণীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. মোয়াজ্জেম হোসেন (৫৫) নামের এক পাখি ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মৃত রাজ্জাক মীরের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সকাল ১০টার দিকে রাধিকাগঞ্জ গ্রামের মোছা. শারমিন সুলতানা (২১) লাল ব্রিজের পশ্চিম পাশ থেকে বেলগাছি যাওয়ার জন্য মোয়াজ্জেম হোসেনের পাখি ভ্যানে ওঠেন। ভ্যানটি লাল ব্রিজ এলাকা থেকে ছেড়ে যাওয়ার পর চালক তাকে বিভিন্ন অশ্লীল কথা বলতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সকাল আনুমানিক ১১টার দিকে সাতকপাট-বেলগাছি সড়কের মাঝামাঝি একটি নির্জন এলাকায় পৌঁছালে চালক ভ্যানটি থামিয়ে ওই তরুণীকে জাপটে ধরেন। এ সময় যৌন হয়রানির উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তরুণী বাদী হয়ে ওই দিনই আলমডাঙ্গা থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৫ সালের ১০ ধারায় করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ফেসবুকে মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাংবাদিক রিফাত রহমানকে আইনি নোটিশ অনিক চক্রবর্তীর

আলমডাঙ্গায় তরুণীকে যৌনহয়রানির অভিযোগে পাখি ভ্যানচালক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬