০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চালকের আসনে হেলপার, ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খবির উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আসমানখালি বাজারের অদূরে বন্দর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত খবির উদ্দিন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বড় হাপানিয়া গ্রামের দক্ষিনপাড়ার মৃত. ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই খবির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবার ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চালকের আসনে হেলপার হুসাইন ছিল। বন্দর মোড়ে পৌছালে পিছন বাইসাইকেলকে ধাক্কা দিলে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খবির উদ্দিন মারা যায়। এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।

চিৎলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আইনাল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, নিহত খবির আমার চাচা। তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বলে শুনেছি। ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় চালকের আসনে হেলপার, ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত

প্রকাশের সময় : ০৩:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪