০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আপন ২ ভাইকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ বুধবার (০১ অক্টোবর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফুলবগাদি গ্রামের মোনর আলীর দুই ছেলে মোতালেব হোসেন (৪০) ও সাইফুল ইসলাম (৪৭)।

আহত সাইফুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন বলেন, আমার নিজ জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আসাদ ওরফে সোলাইমানদের সঙ্গে বিরোধ হয়। তারা জানান, জমিতে বেড়া দিলে তারা তাদের জমিতে ফসল ফলাতে সমস্যায় পড়বে। যখন ফসল ফলাবেন তখন বেড়া তুলে নেয়া হবে বলে জানায় আমি। এরপরও তারা আমাকে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেয়। পরে বিষয়টি পুলিশকেও জানানো হয়।

তিনি আরও বলেন, এরই জের ধরে আজ সকালে আমার চাচাতো দেবর মুজিবর, সিদ্দিক, নূর ইসলাম, আসাদ ওরফে সোলাইমান, মুজিবর, সাব্বিরসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমার স্বামী ও দেবরকে কুপিয়ে জখম করে তারা। আমি প্রতিবাদ করলে আমাকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায় তারা। পরে পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, এই ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

আলমডাঙ্গায় আপন ২ ভাইকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০১:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫