০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ : চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় অনার্স ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২৫’।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা পড়াশোনা, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নানা পরামর্শ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের জ্ঞান, আচরণ ও জীবনের পরিকল্পনা যত সুসংগঠিত হবে, দেশও তত সুন্দরভাবে এগোবে। তিনি শিক্ষার্থীদের সামনে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং সৎ–নৈতিক পথে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা ভবিষ্যতে বড় ভূমিকা রাখে।

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালক ড. মো. কামরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, নৈতিকতা এবং উন্নত জীবনগঠনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, জীবনের প্রতিটি ধাপেই নিজের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থাকলে সফলতা অর্জন সহজ হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলার আমির মো. রুহুল আমিন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন শহীদ রুহানীর পিতা তরিকুল ইসলাম, সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবির শান্ত, কাইয়ুম উদ্দিন হিরকসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা অনুষ্ঠানে ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্ন করেন। দেশের চাকরি বাজার, সরকারি ও বেসরকারি চাকরিতে প্রতিযোগিতা, দক্ষতা উন্নয়ন, সময় ব্যবস্থাপনা—এ সব বিষয়ে অতিথিরা সরাসরি পরামর্শ দেন।

অন্যদিকে আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিতভাবে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করলে তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আরও সচেতন ও প্রস্তুত হয়ে উঠবে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাগর আহমেদ। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এক উষ্ণ, ইতিবাচক পরিবেশে এর সমাপ্তি ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ : চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি

প্রকাশের সময় : ১১:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫