১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন থিয়েটার ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ- : জীবননগরে মনোয়ারা সনো সেন্টারকে জরিমানা

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৯৭ Views
Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক অভিযানে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলায় ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

অভিযান চলাকালে অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মনোয়ারা খাতুনের মালিকানাধীন মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন,
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

“স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেছি এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষানিরীক্ষা, সাবেক কর্মীর সিল-স্বাক্ষর জাল করে রিপোর্ট

অপারেশন থিয়েটার ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ- : জীবননগরে মনোয়ারা সনো সেন্টারকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬