সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিমের নবগঠিত কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের ম্যাকপাই চাইনিজ রেস্টুরেন্টে দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় নবনির্বাচিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দ্বায়িত্ব হস্তান্তরের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সংযোগ ন্যাশনাল টিমের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান। তিনি নবনির্বাচিত সদস্যদের দায়িত্বের পরিধি ব্যাখ্যা করেন এবং দায়িত্ব সংশ্লিষ্ট সকল তথ্য ফিজিকাল কপি আকারে প্রত্যেক সদস্যের হাতে তুলে দেন।
মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন মোঃ মাহাবুব ইসলাম আকাশ (ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর), নুসরাত জাহান রোজা (ইভেন্ট ও প্রোগ্রাম ফোকাল), নুসরাত জাহান মৌলি (কমিউনিটি এনগেজমেন্ট ফোকাল), নাহিদ জাবেদ ও সুমন সরদার (মিডিয়া ও আউটরিচ ফোকাল), নিতু ইসলাম (জেন্ডার ইনক্লুশন ও ইয়ুথ এনগেজমেন্ট ফোকাল)।
এছাড়াও কোর ভলেন্টিয়ার হিসেবে উপস্থিত ছিলেন হামিদ উদ্দিন, আহমেদ ফায়েক, সিয়াম উদ্দিন, আব্দুল মান্নান, শাহীন শিকদার, জেরিন তাসনিম বন্যা, মুক্তা পারভীন, সাবিকা ইয়াসমিন, জাহিদুর রহমান ও মেজবাউর রহমান।
মিটিং শেষে সদস্যরা তাদের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন এবং সম্মিলিতভাবে জানুয়ারি মাসের নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব পরিকল্পনা প্রণয়ন করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির সক্রিয় ভূমিকার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















