০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু শিক্ষিত নয়, তরুণদের কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে: শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদী ‘ড্রাইভিং কাম অটো মেকানিক্স’ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দক্ষ চালক ও অটোমোবাইল মেকানিক তৈরির লক্ষ্যে নতুন এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার প্রাচীন ও গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। অতীতে প্রতিষ্ঠানটির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে কারিগরি শিক্ষার প্রসার ও প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রতিষ্ঠানের শিক্ষক সংকটের বিষয়ে জেলা পরিষদের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, “আমি অধ্যক্ষ মহোদয়কে বলেছি, শিক্ষক সংকটের বিষয়টি বিস্তারিতভাবে সামারি করে আমাকে দেওয়ার জন্য। আমি নিজে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলব।”

চুয়াডাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গাকে সি-ক্যাটাগরির জেলা হিসেবে রাখা হয়েছে। জেলার সামগ্রিক উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় প্রতিষ্ঠানটিকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত ও দৃশ্যমান করতে জেলা পরিষদের জায়গায় সামনের অংশে একটি আধুনিক মার্কেট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল হালিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, কলেজের একাডেমিক ইনচার্জ মাহমুদুল হাসান, ইনস্ট্রাক্টর তপন কুমার পাল, সিআই (নন-টেক) মো. হাদিউজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অটোমোবাইল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর সুমন মিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিষয়ের ইন্সট্রাক্টর রুবেল হোসেন।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে চুয়াডাঙ্গার বেকার যুবকেরা দক্ষ চালক ও অটোমোবাইল মেকানিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন। এতে দেশে-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরে হাজীদের সম্মানে হাজী সম্মেলন ও দোয়া মাহফিল, অংশ নিলেন প্রায় ২৫০ হাজী

শুধু শিক্ষিত নয়, তরুণদের কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে: শরীফুজ্জামান শরীফ

প্রকাশের সময় : ০৭:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬