০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বহুল আলোচিত মামলার রায়

দামুড়হুদায় মন্টু হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বহুল আলোচিত মন্টু হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে দীর্ঘ ১১ বছর পর।

আজ সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোক্তাগীর আলম এ রায় দেন। এতে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়রামপুর গ্রামের বারুইপাড়ার মৃত তোয়াক্কেল মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৭), একই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আসান ওরফে তোতা মিয়া (৪৬), ডাক্তারপাড়ার লাল চাদ মন্ডলের ছেলে বাবু (৪৬) এবং মল্লিকপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে জাহিদ হোসেন (৩৯)। তবে তোতা মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলার অপর আসামি জয়রামপুরের মফিজ বিশ্বাসের ছেলে আলমগীর হোসেন বিচার চলাকালীন মারা যান।

২০১৪ সালের ৬ মে রাতে এই হত্যাকাণ্ড ঘটে। ওই দিন রাতে খাবার শেষে মন্টু মিয়া বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও পেটে কোপ মেরে হত্যার পর তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মন্টুর আর্তচিৎকার শুনে মা হাজিরা বেগম বাইরে এসে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সামান্য সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

পরে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করেন। তদন্তে বেরিয়ে আসে, পাহারাদার মন্টু মিয়াকে স্থানীয় কয়েকজন নিয়মিত মাদকসেবী বাধা দিয়েছিলেন। এতে তাদের সঙ্গে মন্টুর বিরোধ তৈরি হয় এবং প্রতিশোধপরায়ণ হয়ে তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

পুলিশ তদন্ত শেষে ওই বছরের নভেম্বর মাসে পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌসুলী এপিপি অ্যাডভোকেট বজলুর রহমান ডাবলু বলেন, সাক্ষ্যপ্রমাণ ও তদন্ত প্রতিবেদন বিবেচনায় আদালত সঠিক রায় দিয়েছেন, এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অন্যদিকে আসামিপক্ষের কৌসুলী অ্যাডভোকেট তসলিম উদ্দীন ফিরোজ জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এক যুগ আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচারের রায়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নিহতের স্বজনরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদক সেবন ও ১০০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

বহুল আলোচিত মামলার রায়

দামুড়হুদায় মন্টু হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫