১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি কর্মীর’ ঘু সি তে যুবদল নেতার মৃ ত্যু

চট্টগ্রাম নগরীতে সড়কে ভাসমান রিকশাভ্যান বসানো নিয়ে বিরোধের জেরে ‘বিএনপি কর্মীর’ ঘুসিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

নিহত ব্যক্তি ফজলুল আমিন (৪৫)। তিনি নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের পরিবার মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে সিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শাহজাহান নিজেকে ‘বিএনপি নেতা’ হিসেবে পরিচয় দেন। তিনি ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় সড়কে কয়েকজন হকারকে রিকশাভ্যান বসিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করেন। ফজলুল আমিন এলাকায় ভাসমান দোকানপাট বসানোর বিরোধিতা করতেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।

তবে ঘটনাটি রাজনৈতিক বিরোধ থেকে হয়নি বলে জানিয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। তিনি বলেন, এলাকার সমস্যা নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়েছে। ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। ফজলুল আমিন হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এলাকার বিরোধ নিয়ে শাহজাহান ও ফজলুল আমিনের মধ্যে ঝগড়া হয়। এ সময় শাহজাহান তাকে ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, বুকে ঘুসি দেওয়ার কারণে ফজলুল আমিনের মৃত্যু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুত্র – ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

‘বিএনপি কর্মীর’ ঘু সি তে যুবদল নেতার মৃ ত্যু

প্রকাশের সময় : ১০:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬