১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঝিনাইদহের হরিণাকুণ্ডে বাবার ইজিবাইকের চাপায় তানহা (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা ওই গ্রামের মিরাজ হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে তানহাসহ কয়েকজন শিশু খেলছিল। এ সময় অসাবধানতাবশত ইজিবাইকে থাকা চাবি ঘুরে গেলে গাড়িটি স্টার্ট হয়ে পিছনের দিকে গড়াতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে তানহাসহ অন্য শিশুরা গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তানহা ইজিবাইকের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

তানহার চাচা রফিকুল ইসলাম জানান, শিশুরা ইজিবাইকে খেলাধুলা করছিল। হঠাৎ গাড়ির চাবি ঘুরে ইজিবাইকটি স্টার্ট হয়ে পিছনের দিকে চলতে শুরু করে। তখন সবাই দ্রুত নেমে গেলেও তানহা গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরও হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

হরিণাকুণ্ড থানার পোড়াহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলতাফ হোসেন বলেন, ইজিবাইকের চাপায় তানহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সুত্র : ঢাকা পোস্ট

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত, আহত অন্তত ৮

বাবার ইজিবাইকের চাপায় প্রাণ গেল দেড় বছরের শিশুর

প্রকাশের সময় : ০৭:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬