০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নি হ ত

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায়এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা সবাই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষাদর্শী আশিকুজ্জামান সরদার নামে এক যুবক। 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালক সৌরভসহ তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ও বাসের অন্য স্টাফরা পালিয়ে যান।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফারুক হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুত্র – ঢাকা পোস্ট

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে মেহেদী শাহরিয়ারের যোগদান

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নি হ ত

প্রকাশের সময় : ০৯:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬