০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় রাতের আঁধারে বন্ধুর ঘরে ঢুকে তার স্ত্রীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. তানজিল (২৬) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে তানজিলকে প্রধান আসামি করে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তানজিল ওই একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজের ছেলে।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ভুক্তভোগীর স্বামী ও অভিযুক্ত তানজিল একে অপরের বন্ধু। ঘটনার দিন রাতে ভুক্তভোগী স্বামীর বসতঘরের বাইরে থাকার সুযোগে তানজিল কৌশলে তাদের বসতঘরে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে পালিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে স্বামী বাড়িতে ফিরলে ভুক্তভোগী তাকে বিষয়টি জানান এবং ভুক্তভোগীর স্বামী আশপাশের লোকজন জানান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে রাতেই অভিযুক্ত তানজিলকে আটক করে। পরে ওই মামলায় তানজিলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে ভোলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

এবিষয়ে মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগী ও মামলার বাদীর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার দুপুরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
মামলার অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

অনলাইন জুয়া-মাদক ও কিশোর গ্যাংমুক্ত চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় নবাগত এসপির

বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬