০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ছেঁড়া কাপড় ফেলা নিয়ে বাকবিতণ্ডা, বালিধারার আঘাতে নি হ ত ফরিদুল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে বালিধারার আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফরিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে। ঘটনাটি উপজেলার সীমান্তবর্তী কুল্লা গ্রামে ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিবেশী দুলালের বাড়ির পাশে কাপড়ের নেকড়া বা ছেঁড়া কাপড় ফেলা নিয়ে ফরিদুল ইসলামের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় দুলাল বালিধারা দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। বালিধারা হলো ধারালো অস্ত্র নিখুঁতভাবে ধার দেওয়ার কাজে ব্যবহৃত একটি উপকরণ।

আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাঁকে রাজশাহীতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, বালিধারার আঘাতে আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে আসার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দামুড়হুদায় ছেঁড়া কাপড় ফেলা নিয়ে বাকবিতণ্ডা, বালিধারার আঘাতে নি হ ত ফরিদুল

দামুড়হুদায় ছেঁড়া কাপড় ফেলা নিয়ে বাকবিতণ্ডা, বালিধারার আঘাতে নি হ ত ফরিদুল

প্রকাশের সময় : ০৬:১০:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬