১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ঘাসকাটা মেশিনে কৃষকের হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়ায় ঘাসকাটা মেশিনে মুনছুর আলী (৫০) নামের এক কৃষকের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে । রক্তাক্ত অবস্থায় মুনছুর আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করেন।

আজ শুক্রবার (৫ জুলাই) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মুনছুর আলী দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের মহাসিন আলীর ছেলে।

মুনছুর আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দুপুরে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলাম। মেশিনটি হঠাৎ করে বিকল হয়ে পড়ে। এসময় মেশিনটি মেরামত করার সময় মেশিনটি চালু হয়ে যায়। এতে মুনছুর আলীর ডান হাতের কব্জির নিচ থেকে কেটে চামড়ার সঙ্গে ঝুলতে থাকে। পরে পরিবারের সদস্যরা দ্রুত মুনছুর আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন৷

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ডান হাত কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক আলমগীর কবীর

দামুড়হুদায় ঘাসকাটা মেশিনে কৃষকের হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন

প্রকাশের সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪