০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ নেহালপুরের শাকিল আটক

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. শাকিল মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দর্শনা থানার কুন্দিপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাকিল মিয়া দর্শনা থানাধীন নেহালপুর পূর্বপাড়ার শাহিন হোসেনের ছেলে।

দর্শনা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কুন্দিপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় শাকিল মিয়াকে আটক করে তাঁর হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক শাকিলের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনা থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ নেহালপুরের শাকিল আটক

দর্শনা থানা পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ নেহালপুরের শাকিল আটক

প্রকাশের সময় : ০৬:৪৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬