০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে মাদক বিক্রি-সেবন ও পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৭:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫৮৬ Views

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা মালোপাড়া এলাকায় মাদকদ্রব্যের অবাধ বাণিজ্য ও সেবনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু চিহ্নিত ব্যক্তি প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি-সেবনের সঙ্গে জড়িত। এর ফলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং সামাজিক পরিবেশ ক্রমেই অবনতি ঘটছে।

বক্তারা আরও বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় পতিতাবৃত্তি ও মাদকের বিস্তার ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তারা এসব কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

জীবননগরে মাদক বিক্রি-সেবন ও পতিতাবৃত্তি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬