০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ট্রাকের ধাক্কায় আহতের ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোটরসাইকেল চালক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি বাজারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মশিউর রহমান (৫০) নামের এক মোটরসাইকেল চালক।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টায় দেহাটি ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মশিউর রহমান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের প্রয়াত শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে। তাঁর চাচা ও কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন জানাজার নামাজে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দেহাটি বাজারের একটি ফার্মেসির সামনে মোটরসাইকেলে বসে ওষুধ নিচ্ছিলেন মশিউর। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। ওই রাতেই অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের তত্ত্বাবধানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল মশিউরকে। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর জীবননগর থানা-পুলিশ ঝিনাইদহ-ট-১১-১৯৭৫ সিরিয়াল নম্বরের ট্রাকটি আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মশিউরের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাঁর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের আবহ নেমে এসেছে।

সুত্র – দৈনিক মাথাভাঙ্গা

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

যুক্তির লড়াইয়ে মুখর চুয়াডাঙ্গা, দিনভর বিতর্ক কার্নিভালে মেতেছে শিক্ষার্থীরা

জীবননগরে ট্রাকের ধাক্কায় আহতের ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোটরসাইকেল চালক

প্রকাশের সময় : ১২:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬