০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (৩১ মে) চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসানের সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি জাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন সজল, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন ভাবনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়।

শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু, বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ০৩:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬