শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরিফ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। পরিদর্শনের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া এবং আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ভালাইপুর ও কুলপালার বিভিন্ন পূজামণ্ডপে যান তিনি।
মণ্ডপগুলো ঘুরে দেখার সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলাদি বিনিময় করেন শরিফুজ্জামান শরিফ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান। এ ছাড়া স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















