০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদন, মর্ডান এগ্রোকে জরিমানা

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদনের অভিযোগে মর্ডান এগ্রো নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে বৈধ লাইসেন্স না পাওয়া পর্যন্ত জৈবসার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল, সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এবং পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবালের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় মর্ডান এগ্রো প্রতিষ্ঠানে কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই জৈবসার উৎপাদন চলছে, এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন। পরে অভিযোগের সত্যতা পায় এবং সার ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানের মালিক আরিফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও রিফাত আরা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, লাইসেন্স ছাড়া জৈবসার উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

শিশু অধিকার ও শিশুশ্রম প্রতিরোধে আন্তর্জাতিক স্বীকৃতির পথে চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন জৈবসার উৎপাদন, মর্ডান এগ্রোকে জরিমানা

প্রকাশের সময় : ০৭:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫