০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক সেবন ও ১০০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে ১০০ পিস ইয়াবাসহ স্বাধীন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ বিচারিক প্রক্রিয়ায় ওই দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জীবননগর উপজেলার পিয়ারাতলা পশ্চিমপাড়া কাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার স্বাধীন মিয়া জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর পাবনাপাড়ার নওশাদ আলীর ছেলে। তাঁর কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ১০০ পিস ইয়াবা, ১০ গ্রাম ওজনের মাদকদ্রব্য, মাদক বিক্রির ২০ হাজার টাকা এবং একটি টেকনো স্পার্ক-৩ মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর এলাকার মৃত বুদো মণ্ডলের ছেলে সামছুল (৫৫) এবং বেলগাছী সম্প্রদায়পাড়ার মৃত মহাসিন খানের ছেলে মাসুদ রানা ওরফে মাসুমকে (৪৬) আটক করা হয়।

ডিএনসির পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে স্বাধীন মিয়ার বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা করেন। অন্যদিকে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত মাদক সেবনের দায়ে সামছুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং মাসুদ রানা ওরফে মাসুমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় মাদক সেবন ও ১০০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক সেবন ও ১০০ পিচ ইয়াবা সহ ৩ জন গ্রেপ্তার, দুজনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:১৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬