১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি ও লাইসেন্সহীন ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রি এবং লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার নতুন বাজার ও সদরের সরোজগঞ্জ এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি প্রতিনিধি দল।

অভিযান সুত্রে জানা গেছে, তদারকির সময় যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় মো. মনিবুল ইসলামের গ্যাস বিক্রয়কেন্দ্র মেসার্স আবরার গ্যাস সেন্টারকেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে লাইসেন্স ব্যতীত ও বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে মো. নাজমুল হাসানের মেসার্স গোলাম ট্রেডার্স অ্যান্ড সন্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক জানান, লাইসেন্সবিহীন ব্যবসা এবং পণ্যের অতিরিক্ত দামের বিরুদ্ধে অভিযান চলবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে অনুমোদিত লাইসেন্স গ্রহণ করে নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ, সবজি বিক্রেতার হাতে ফল বিক্রেতা খুন

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি ও লাইসেন্সহীন ব্যবসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫